Saturday, February 9, 2019

দিনাজপুর জেলার ইতিহাস

দিনাজপুর জেলা

দিনাজপুর জেলা বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রংপুর বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এই অঞ্চল ভূতাত্ত্বিকভাবে ইন্ডিয়ান প্লেটের অংশ যা আদি জুরাসিক যুগে সৃষ্টি হওয়া গন্ডোয়ানাল্যান্ডের অংশ ছিল। এজন্য এই এলাকাকে গন্ডোয়ানাল্যান্ড বলা হত |

ভৌগোলিকসীমানা:
 দিনাজপুরদিনাজপুর জেলার উত্তরে ঠাকুরগাঁওপঞ্চগড়  নীলফামারী জেলা, দক্ষিণে জয়পুরহাট জেলা  ভারতের পশ্চিমবঙ্গ, পূর্বে রংপুর  নীলফামারী জেলা এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যর পশ্চিম দিনাজপুর (উত্তর  দক্ষিণ দিনাজপুর জেলাদ্বয়) অবস্থিত। এই জেলার মোট আয়তন ৩৪৩৭.৯৮ বর্গ কিলোমিটার। বার্ষিক সর্বোচ্চ গড় তাপমাত্রা ৩৩. ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১০. ডিগ্রি সেলসিয়াস। বার্ষিক বৃষ্টিপাত ২৫৩৬ মিলিমিটার। প্রধান নদীসমূহ পূনর্ভবা, আত্রাই।

নামকরনের ইতিহাস  জেলা গঠনের ইতিহাস : জনশ্রুতি আছে জনৈক দিনাজ অথবা দিনারাজ দিনাজপুর রাজপরিবারের প্রতিষ্ঠাতা। তার নামানুসারেই রাজবাড়ীতে অবস্থিত মৌজার নাম হয় দিনাজপুর। পরবর্তীতে ব্রিটিশ শাসকরা ঘোড়াঘাট সরকার বাতিল করে নতুন জেলা গঠন করে এবং রাজার সম্মানে জেলার নামকরণ করে দিনাজপুর। ১৭৬৫ সালে দেওয়ানি গ্রহণের ফলে দিনাজপুর জেলা ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিয়ন্ত্রণভুক্ত হয়। সেই সময় লক্ষনৌতী, বাজিন্নাতাবাদ, তেজপুর, পানজারা, ঘোড়াঘাট, বারবকাবাদ বাজুহা, এই ছয়টি সরকারের অংশ নিয়ে দিনাজপুর জেলা গঠিত হয়। ১৭৮৬ সালে দিনাজপুর জেলা হিসেবে ঘোষিত হয়। দিনাজপুর সদরে জেলা সদর গঠিত হয়।দিনাজপুর একসময়ে একটি নামকরা জনপদ পুন্দ্রবর্ধনের অংশ ছিল। লাখনাউটির রাজধানি দেভকটের অবস্থান ছিল এর ১১ মাইল দক্ষিণে। ততকালীন ইংরেজ শাসকদের “The British Administrative Control” এখানে ১৭৮৬ সনে গঠিত হয়। ১৯৪৭ সালে বঙ্গভঙ্গের সময়ে দিনাজপুরের একটি বড় অংশ পশ্চিমবঙ্গে চলে যায় এবং তার নাম হয় পশ্চিম দিনাজপুর জেলা জেলার জনগনেরা তেভাগা আন্দোলনে অংশগ্রহন করে এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে উল্লেখযোগ্য ভূমিকা রাখে।

ভৌগলিক আবহাওয়া : দিনাজপুর তীব্র শীতের জন্য পরিচিত হলেও গ্রীষ্মকালে গরমের তীব্রতাও কম দেখা যায় না দিনাজপুরের বার্ষিক সর্বোচ্চ গড় তাপমাত্রা ৩৩. ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১০. ডিগ্রি সেলসিয়াস। বার্ষিক বৃষ্টিপাত ২৫৩৬ মিলিমিটার।

প্রশাসনিক এলাকাসমূহ :দিনাজপুর জেলার উপজেলা সংখ্যা ১৩টি। এগুলি হল

·        দিনাজপুর সদর উপজেলা

·         বিরামপুর উপজেলা
·         খানসামা উপজেলা
·         বীরগঞ্জ উপজেলা
·         বোচাগঞ্জ উপজেলা
·         ফুলবাড়ী উপজেলা
·         চিরিরবন্দর উপজেলা
·         ঘোড়াঘাট উপজেলা
·         হাকিমপুর উপজেলা
·         কাহারোল উপজেলা
·         নবাবগঞ্জ উপজেলা
·         পার্বতীপুর উপজেলা
·         বিরল উপজেলা

No comments:

Post a Comment